ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

প্রিমিয়ার লিগে জিতল ম্যানইউ-আর্সেনাল

ads

ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে থেকেও জয় পেল আর্সেনাল। রবিবার টনেনহ্যামকে ২-১ গোলে হারাল তারা। লামেলা ৩৩তম মিনিটে গোল করে টটেনহ্যামকে এগিয়ে দিলেও ৪৪তম মিনিটে মার্টিনের গোলে সমতা ফেরায় আর্সেনাল।


পরে পেনাল্টি থেকে ৬৪তম মিনিটে জয়সূচক গোল করেন আলেকজান্দ্রে লাকাজেত। ৭৬তম মিনিটে লামেলা লাল কার্ড দেখে বাইরে চলে যাওয়ায় আর সমতা ফেরাতে পারেননি হ্যারি কেনরা। ২৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে থাকল আর্সেনাল। সমান সংখ্যক ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে টটেনহ্যাম।


অন্য ম্যাচে কেরিগ ডসনের আত্মঘাতী গোলে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে ভালো খেলেও গোল করতে পারেনি ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে গোল পায় তারা। তবে, সেটি ছিল আত্মঘাতী। ৫৩তম মিনিটে এই আত্মঘাতী গোলটি করেন ওয়েস্ট হ্যামের ক্রেইগ ডসন।


এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকল ইউনাইটেড। শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৭১।

ads
ads
ads

Our Facebook Page